ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৯ পিএম

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

করোনা উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহের মোবারক আলী (৭৫), নেত্রকোনার পাপিয়া আক্তার (৭০) ও গাজীপুর শ্রীপুরের এ কে এম নাসিমুদ্দিন (৭০)। তারা করোনা উপসর্গ ছাড়াও অন্যান্য রোগে ভুগছিলেন।

করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ১৮ জন নতুন ভর্তিসহ ৬৬ জন চিকিৎসাধীন আছেন। আইসিইউতে আছেন ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬৮টি জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৮ দশমিক ৯২ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত