বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক সালাহ্ উদ্দিন মারা গেছেন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৫ পিএম

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাহ্ উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

অধ্যাপক সালাহ্ উদ্দিন দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের মৃত্যুতে শোক প্রকাম করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে অধ্যাপক সালাহ্ উদ্দিনের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সদস্যবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ ইসলামিক ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

অধ্যাপক সালাহ্ উদ্দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ২০০৯ সালে খতিব হিসেবে যোগদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত