আকাশ চোপড়ার যু্ব বিশ্বকাপের সেরা একাদশে মিরাজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৫ পিএম

চলছে ‍যুব বিশ্বকাপ। অ্যান্টিগায় ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে শনিবার পর্দা নামবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসরের।

তার আগে যুব বিশ্বকাপ ইতিহাসের সেরা একাদশ বেছে নিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তার একাদশে বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, বাবর আজমদের মতো তারকাদের সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশের বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

আকাশ চোপড়ার একাদশের সবাই বর্তমানের সেরা ক্রিকেটার। বাংলাদেশকে একমাত্র যুব বিশ্বকাপ এনে দেওয়া মাহমুদুল হাসান জয়-তৌহিদ হৃদয়রা নয়, এই ভারতীয় ধারাভাষ্যকারের একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মিরাজ।

২০১৬ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশকে মাঠে নেতৃত্ব দেন তিনি। টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ১২ উইকেট ও ২৪২ রান করেন মিরাজ। অন্যদিকে ২০২০ সালে বাংলাদেশ প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে আকবর আলীর নেতৃত্বে।

আকাশ চোপড়ার একাদশ সাজানো হয়েছে প্রত্যেক দেশ থেকে একজন করে ক্রিকেটার নিয়ে। যারা আজকের ক্রিকেটের সবাই তারকা। যে তালিকায় বোলিং অলরাউন্ডার হিসেবে আট নম্বরে আছেন মিরাজ।

আকাশ চোপড়ার যু্ব বিশ্বকাপের সেরা একাদশ: বাবর আজম, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, দিনেশ চান্দিমাল, ইয়ন মরগান, শিমরন হেটমায়ার, মেহেদি হাসান মিরাজ, ক্রিস ওকস, শাহীন আফ্রিদি, কাগিসো রাবাদা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত