হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনায় মেতেছে সবাই।
সরস্বতী পূজার দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগদেবীর কাছে প্রার্থনা করেছেন মন আলোকিত করার।
শুভেচ্ছা জানাতে চার লাইনের একটা ছোট্ট কবিতাও রচনা করেছেন তিনি। শিক্ষা, সংস্কৃতি চেয়ে সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
সরস্বতী পূজার শুভেচ্ছা জানাতে নিজের অফিশিয়াল টুইটার পেজে মমতা লেখেন, ‘বিদ্যাদেবী সরস্বতী/ শিক্ষা দাও, দাও সংস্কৃতি/ মন ভরে দিও আলো/ বসন্তের দীপ জ্বালো।’
তারপর সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লেখেন, ‘বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজার আন্তরিক অভিনন্দন’।
এদিকে, টুইট করে সকল ভারতবাসীকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটারে তিনি লেখেন, ‘দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা জানাই। সকলের ওপর মা সারদার আশীর্বাদ বজায় থাকুক এবং ঋতুরাজ বসন্ত সবার জীবনে আনন্দ নিয়ে আসুক।’
