শেরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৫ পিএম

শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক নারীসহ তিনজনকে অভিযুক্ত করে শ্রীবরদী থানায় এই মামলা হয়।

অভিযুক্ত সবাই ভিকটিমের প্রতিবেশী। এদের মধ্যে মছর আলীর ছেলে হেলালকে (৩৫) রাতেই গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। অপর অভিযুক্তরা হলেন- ফজল সেকের ছেলে সাবেদ আলী (৩৮) ও ভিকটিমের দূরসম্পর্কের খালা বুলবুলি।

শনিবার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলার এজাহার ও ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৯ জানুয়ারি শনিবার নানা বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে খালা বুলবুলি বাড়ি থেকে ওই কিশোরীকে নিয়ে আসেন। পথে  রাত আটটার দিকে ওই কিশোরীকে খালার কাছ থেকে নিয়ে কলাবাগানে দুই ব্যক্তি ধর্ষণ করেন। প্রথমে কিশোরী বিষয়টি কাউকে না জানালেও মামলার একদিন আগে মা-বাবাকে ঘটনা খুলে বলেন। পরে থানায় মামলা করেন কিশোরীর বাবা।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার দে জানান, শুক্রবার গ্রেপ্তার হেলালকে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত