হিলিতে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪০ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ফয়জার আলী (৪৫) নামের ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হিলির চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ফয়জার আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

তিনি আরও বলেন, ওই মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তবে, তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে হাকিমপুর থানার একটি মামলাতেও গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া যায়। পরে বিধি মোতাবেক তাকে শনিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত