প্রযুক্তি পণ্যের শুভেচ্ছা দূত হলেন শবনম বুবলী

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৯ পিএম

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী এবার একটি প্রযুক্তি পণ্যের শুভেচ্ছা দূত হলেন। দেশীয় ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় এই নায়িকা। শনিবার প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হোন তিনি। এখন থেকে সিনেমার শুটিংয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির  ব্র্যান্ড ও প্রোডাক্ট কমিউনিকেশনের জন্যে কাজ করবেন বুবলী।

বুবলী বলেন, গুণগত মান অক্ষুণ্ন রেখে মানুষের চাহিদা অনুযায়ী মোবাইল তৈরি করে সিম্ফনি। । ঠিক এই কারণেই আমি সিম্ফনির সাথে কাজ করতে আগ্রহী হয়েছি।’

বুবলী আরও জানান, ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং ব্যবহারকারীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি। শিগগিরই সিম্ফনি বাংলাদেশের বাজারে আরও নতুন কিছু হ্যান্ডসেট নিয়ে আসবে এবং সেই ফোন গুলো সকল স্তরের মানুষের মন জয় করতে পারবে আমার বিশ্বাস।’

আজ এডিসন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ এর উপস্থিতিতে সিম্ফনি মোবাইলের মার্কেটিং এজেন্সি পিংক ক্রিয়েটিভ এর ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক রিয়াজ এবং শবনম বুবলি এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় সিম্ফনি মোবাইলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত