‘প্রেমের লাড্ডু ফুটছে মনে, রেলগাড়ি নাই রে ইস্টিশনে, লাইনে দাঁড়া তুই, লাইনে দাঁড়া, তোর কীসের তাড়া, আমি টিকিট না দিলে তোর কোনো উপায় নাই রে’ কৌশিক হোসেন তাপসের এমন কথা, সুর ও সংগীতায়োজনে কণ্ঠ দিলেন নতুন প্রজন্মের শক্তিশালী কণ্ঠের অধিকারী শিল্পী রেশমি মির্জা। গানবাংলা টেলিভিশনের পর্দায় উইন্ড অব চেঞ্জের আয়োজনে ‘কমলা সুন্দরী’ গেয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এবার গাইলেন আইটেম ঘরানার এ গানটি। ভিডিওতে নতুন রূপে ধরা পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। বাবা যাদবের নির্মাণে তার স্টাইলিং ও গানটির প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী। গতকাল আইটেম গানটি প্রকাশিত হয়েছে টিএম রেকর্ডসের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। রেশমি বলেন, ‘মাত্র তিন মিনিটে গানটি লিখে দেন তাপস ভাই। যখন ভিডিওটা দেখলাম আমি কাঁদছিলাম। আমার মতো একজন তরুণ শিল্পীর গানে এত বড় বাজেটের ভিডিও তৈরির সাহস একমাত্র টিএম কাপলই করতে পারে। তাদের প্রতি কৃতজ্ঞতা।’ তমা মির্জা বলেন, ‘এটা আমার লাইফের বেস্ট কাজ। দর্শক আমাকে এর আগে শান্ত লুকে দেখেছে, এবার গ্ল্যামারাস লুকে দেখছে। নিজেকে ভেঙে নতুনভাবে পারফর্ম করলাম। খুব ভালো কিছু হতে যাচ্ছে সে বিশ্বাস ছিল। আমি খুব এক্সাইটেড।’
রেশমি-তমার ‘প্রেমের লাড্ডু’
Not defined
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫ পিএম
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০