মাদ্রাসাশিক্ষককে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম (৪৮) হত্যা মামলায় রুহুল কুদ্দুস (৩৫) নামে এক যুবককে গতকাল মঙ্গলবার আদালত যাবজ্জীবন কারাদ- দিয়েছে। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও এক বছরের কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন। দ-প্রাপ্ত রুহুল কুদ্দুসের বাড়ি শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে উল্লাপাড়া উপজেলার চন্দনগাতী-গয়হাট্টা আলিম মাদ্রাসার আরবি শিক্ষক নজরুল ইসলাম খেয়াঘাট পার হওয়ার সময় আসামি রুহুল কুদ্দুসের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে সে ২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দাবি করে। এ ঘটনাকে কেন্দ্র করে ২০১৪ সালের ৫ এপ্রিল দুজনের মধ্যে পুনরায় কথা কাটাকাটির সময় রুহুল ছুরি দিয়ে নজরুলকে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত