বাঁদরদের প্রজননে উৎসাহ দিতে গায়ক ভাড়া করে গানের অনুষ্ঠান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫২ পিএম

প্রজননে উৎসাহ দিতে গায়ক ভাড়া করে এনে লাইভ গান শোনানো হচ্ছে বাঁদরদের। এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের দা ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ।

ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবারি ম্যাকাকু নামে বিশেষ প্রজাতির বাঁদরের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বাঁদরের সংখ্যা কমে গেছে।

তারা আরও জানান, এখন বাঁদরদের প্রজননের মরসুম। গান শুনিয়ে তাই বাঁদরদের মন ভালো করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী বাঁদরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে।

সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ম্যাট লাভ বলেন, ‘এই উদ্যোগ নিয়েছি বাঁদরদের জন্মহার বৃদ্ধির জন্য। এই প্রজাতির বাঁদররা বিপন্ন। এটা প্রজননের মরসুম। তাই উদ্যোগটা কাজে লেগে যায় কি-না তা নিয়ে একটা পরীক্ষা-নিরীক্ষাও চলছে।’

আমেরিকার বিখ্যাত গায়ক গ্র্যামিজয়ী মার্ভিনের গান শোনানো হচ্ছে বাঁদরদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত