এ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী প্রতীক হাসান ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন। গানের নাম ‘ভ্যালেন্টাইন সং’। গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত আয়োজন করেছেন শামীম মাহমুদ। গানটি সম্পর্কে সংগীত শিল্পী প্রতীক হাসান বলেন, ‘ভ্যালেন্টাইনকে সামনে রেখে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছে।এখন মিউজিক ভিডিও নির্মিত হচ্ছে ভ্যালেন্টাইন ডে’তে গানটি মুক্তি পাবে। গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিল্পী হিসাবে আমি ভীষণ সন্তুষ্ট। খুব আশাবাদী গানটি নিয়ে।’
তিনি আরও বলেন ‘এই গানের মিউজিক ভিডিওতে আমি নিজেও মডেল হয়েছি। আমি সব সময়ই আমার প্রতিটি মিউজিক ভিডিওতে কিছু একটা এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। এইটা তা আছে। আর মাত্র দুই অপেক্ষা করতে হবে দর্শকদের। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে।
বিএফডিসির ১নং ফ্লোরে গানটির ভিডিওটি নির্মাণ করা হয়েছে। তালুকদার মাল্টিমিডিয়া ও ফ্রেন্ডস এন্টারটেইনমেন্ট যৌথ প্রযোজনায় গানটির পরিচালনা ও কোরিওগ্রাফার হিসাবে ছিলেন এ কে আজাদ।
গানটিতে মডেল হিসাবে আছেন সংগীত শিল্পী প্রতীক হাসান, নবাগত চিত্রনায়িকা রেজমিন সেতু, সাহিল তালুকদার ও জিত মজুমদার। ইউটিউব চ্যানেলে গান মুক্তি পাবে।
