ফরীদির লেখা কবিতা ও এলিজি পোস্ট করে স্মরণ করলেন আনু মুহাম্মদ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৭ এএম

প্রয়াত অভিনেতা হ‌ুমায়ূন ফরীদির মৃত্যুবার্ষিকীতে তার লেখার ছবি পোস্ট করে বন্ধুকে স্মরণ করলেন অধ্যাপক আনু মুহাম্মদ।

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রয়াত হন হ‌ুমায়ূন ফরীদি। অভিনয় দিয়ে জয় করেছেন কোটি কোটি মানুষের হৃদয়। তাকে বলা হয় অভিনেতাদের অভিনেতা। তার অভিব্যক্তি, অট্টহাসি, ব্যক্তিত্ব- হৃদয় ছুঁয়ে গিয়েছিল সকলের।

অধ্যাপক আনু মুহাম্মদ প্রয়াত বন্ধুকে স্মরণ করে নিজের ফেসবুক প্রোফাইলে হুমায়ূন ফরীদির তিনটি লেখার ছবি পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে আমার অভ্যাস ছিল সব সময় সাথে নোটবই রাখা। সেখানে নানা লেখাদেখা, পরিকল্পনা, হিসাবনিকাশ, চিন্তাভাবনা থাকত। আর তা একইসঙ্গে উন্মুক্ত থাকত আমার প্রিয় বন্ধুদের জন্য। ওরা এতে লিখত মন্তব্য -ছড়া- কবিতা গদ্য, আঁকত ছবি-কার্টুন। এর মধ্যে দিয়ে আমাদের একসাথে নানা চিন্তা কাজ তর্কবিতর্ক মান অভিমান চলতো।

আনু মুহাম্মদ লিখেছেন, আজ ফরীদির কথা মনে করতে গিয়ে পেলাম এরকম এক নোটবই যেটি ওরই দেয়া। আর সেখানে পেলাম ওর লেখা নানা কথা। তার কয়েকটি এখানে দিয়ে রাখলাম, একটিতে আমাদের প্রিয় বন্ধু কবি শিল্পী ফজল মাহমুদের অকালমৃত্যুতে শোকগাথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত