ইউনাইটেড হসপিটালে আন্তর্জাতিক মৃগীরোগ দিবস পালিত হয়েছে। সোমবার ‘মৃগীরোগীদের ভালোবাসুন’ - এই স্লোগানের ওপর ভিত্তি করে হসপিটালের নিউরো সায়েন্স সেন্টারে একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।
এতে হসপিটালের নিউরো সায়েন্স সেন্টারের চিকিৎসকরাসহ হসপিটালের অন্যান্য বিভাগের চিকিৎসকরাও অংশ নেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. আলিম আখতার ভূঁইয়া, সিনিয়র কনসালট্যান্ট, নিউরোলজি। উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মো. নাজমুল আহসান (অব.), সিনিয়র কনসালট্যান্ট, অ্যানেস্থেসিওলজি ও চেয়ারম্যান, এইচইসি। এছাড়া ডা. নূর-ই-জেবিন, বিশেষজ্ঞ, নিউরোলজি, প্রফেসর ডা. শাহরুখ আহমেদ, সিনিয়র কনসালট্যান্ট, নিউরোলজি, ডা. সৈয়দ সাঈদ আহমেদ, সিনিয়র কনসালট্যান্ট, নিউরোসার্জারি, ডা. নাজমুল হক, কনসালট্যান্ট, পেডিয়াট্রিক নিউরোলজি প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, মৃগীরোগ প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য একটি অসুখ—এ বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দিতে হবে। মৃগীরোগ নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে প্রয়োজন সচেতনতা।
