স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

মাদক চোরাচালান রোধে সীমান্তে চালু হবে সেন্সর ব্যবস্থা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ এএম

মাদকদ্রব্য ও চোরাচালান ঠেকাতে সীমান্তে অত্যাধুনিক সেন্সর ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ কোনো মাদক উৎপাদনকারী দেশ নয়। তবে সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে এদেশে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা আসছে।’

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও সদর দপ্তরে কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘মাদকের ভয়াল থাবা থেকে প্রজন্ম রক্ষায় আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। কোস্ট গার্ডকে আরও শক্তিশালী করছি। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘পটুয়াখালীতে কোস্ট গার্ডের একটি প্রশিক্ষণ অ্যাকাডেমি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় কোস্ট গার্ড এখন স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান ও বাহিনীতে পরিণত হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত