সেমিনারে সিআইডি প্রধান

মহসীন আত্মহত্যা করবেন বুঝতে পারেনি ফেইসবুক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৪ এএম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, সিআইডি আত্মহত্যা রোধে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে। সম্প্রতি ফেইসবুক লাইভে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আত্মহত্যা করার পর এ বিষয়টি উঠে এসেছে। এজন্য তারা ফেইসবুককে অনুরোধ করেছে যাতে তারা আত্মহত্যা রোধে আমাদের সঙ্গে কাজ করে। জরুরি সেবা ৯৯৯ চালুর পর থেকে গত প্রায় চার বছরে ফোনে সাড়া দিয়ে ১ হাজার ৪৯২টি আত্মহত্যার ঠেকানো সম্ভব হয়েছে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আত্মহত্যা বিষয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানান তিনি। সিআইডি প্রধান বলেন, সম্প্রতি ফেইসবুক লাইভে এসে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী আবু মহসীন খান। তবে তার লাইভের শুরুতে ফেইসবুক কর্তৃপক্ষ বুঝতে পারেনি তিনি আত্মহত্যা করবেন। তাই যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি সংস্থাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত