গাজীপুরে পরিত্যক্ত পুকুর থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার পরিত্যক্ত একটি পুকুরের পাশের মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মুন্সি আবু কুদ্দুস জানান, শুক্রবার দুপুরে বাঘের বাজার এলাকার পরিত্যক্ত পুকুরের পাশের মাঠে শিশুরা খেলা করছিল। এসময় মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পায় তারা। পরে পুলিশ সেখান থেকে এগুলো উদ্ধার করে। খুলি ও হাড়গোড় ডিএনএ টেস্টের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
