প্রথমবারের মতো নেদারল্যান্ডস সফরে যাবে উইন্ডিজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ পিএম

স্থগিত থাকা ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডসের ওয়ানডে সিরিজের সূচি পুনঃ নির্ধারিত হয়েছে। আসন্ন আইপিএল শেষে ৩১ মে শুরু হবে দু’দলের ব্যাট-বলের যুদ্ধ।

এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড সিডব্লিউআই ও কেএনসিবি।  

প্রথমবারের মতো ডাচদের মাটিতে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব বা সুপার লিগের অংশ হিসেবে এই ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১৯৯১ সালে ৫৫ ওভারের দু’টি প্রীতি ম্যাচ খেলছিল উইন্ডিজ। এরপর দু’দলের শেষ দেখা ২০১১ বিশ্বকাপে।

উইন্ডিজ-নেদারল্যান্ডস সিরিজের প্রথম ওয়ানডে হবে ৩১ মে। দ্বিতীয় ও তৃতীয় বা শেষ ওয়ানডে হবে যথাক্রমে ২ ও ৪ জুন। সব ম্যাচ হবে আমস্টেলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত