২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমে ৮.৭১, মৃত্যু ১৩

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৫০ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষায় ২ হাজার ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। গতকাল ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের মধ্যে ৫ জন ঢাকার, ৪ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহী, ১ জন খুলনার, ১ জন বরিশালের ও ১ জন রংপুরের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত