ছোটদের খেলার রাইফেল বানিয়ে বিতর্কে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৫ পিএম

বাচ্চাদের খেলনা, তাও আবার আসল রাইফেল! সম্প্রতি জেআর-১৫ নামে একটি রাইফেল বাজারে এনেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাণকারী একটি প্রতিষ্ঠান। কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে; দেখায়, অনুভবে এবং অপারেট করার ক্ষেত্রে ঠিক মা-বাবার বন্দুকের মতো। ছোটদের শুটিং শেখানোর জন্য ডব্লিউইইওয়ান নামের ওই অস্ত্র তৈরির সংস্থাটির এমন কাণ্ডে নিন্দার ঝড় বইছে যুক্তরাষ্ট্রজুড়ে। যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানটির এই সেমি-অটোমেটিক মডেল, এআর-১৫ রাইফেলটি দিয়ে বহু হামলার ঘটনা ঘটেছে। অস্ত্র নির্মাণ করা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে। সে কারণে অস্ত্রের নিরাপদ ব্যবহার নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন সংস্থাটির বিরুদ্ধে। বাচ্চাদের জন্য তৈরি রাইফেলটির মডেল-জেআর-১৫, যার দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং ওজন প্রায় আড়াই পাউন্ড (এক কিলোগ্রাম)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত