দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২২ এএম

দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না দেওয়ায় মো. গোলাম মোস্তফা (৩৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল সন্ত্রাসী। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবদিনের ছোট ছেলে। গত শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

গতকাল শনিবার নিহত গোলাম মোস্তফার বড় ভাই গোলাম ছারওয়ার বলেন, জীবন-জীবিকার সন্ধানে ১০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান তার ভাই। পরে থাবানচু এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। গত বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন মোস্তফা। রাত ৮টার দিকে মোবাইলে মা, স্ত্রী ও ছেলেদের সঙ্গে কথা হয় তার। এর কিছুক্ষণ পর সেই দেশি একদল সন্ত্রাসী তার দোকানে এসে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছিলো।

তিনি আরও বলেন, গোলাম মোস্তফার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে মোস্তফা ছিলেন সবার ছোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত