নীলফামারীতে উত্তরা ইপিজেডের নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৬ পিএম

উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে নীলফামারী সদর থানা-পুলিশ।

রবিবার দুপুরে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডি মাস্টারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কবিতা রানী (৩২) জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের কুটিপাড়া এলাকার সনাতন রায়ের স্ত্রী। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পাকেরহাট ভান্ডারদহ এলাকার দেবেন রায়ের মেয়ে ও উত্তরা ইপিজেড এর এভারগ্রীন ফ্যাক্টরি শ্রমিক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গতকাল শনিবার সকালে বাড়ি থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে উত্তরা ইপিজেডের কর্মরত এভারগ্রীন ফ্যাক্টরিতে চলে আসেন। সারা দিন সেখানে কাজও করেছে।

রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খুঁজতে তাকে। সকালে বাড়ি থেকে অদূরে একটি খড়ের গাদা থেকে কবিতা রানীর লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ শনাক্ত করেন নিহতের ভাই প্রিয়নাথ রায়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত