দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার ১০ম বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার দুপুরে বেলকুচি প্রেসক্লাব কক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক সরকার ও বেলকুচি উপজেলা প্রতিনিধি মান্নান শেখের আয়োজনে বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন। পৌর কাউন্সিলর ফজলুল রহমান ফজল। ভাঙ্গাবাড়ী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক খাঁন। সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বেলকুচি প্রেসক্লাবের সদস্য এম এ মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু, উজ্জ্বল অধিকারী, টুটুল শেখ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মেয়র রেজা বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সব সময় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এই প্রত্যাশা রেখে দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
