টি-২০ দলে রাব্বি-মুনিম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৫ পিএম

বিপিএলে আলো ছড়ানো ফরচুন বরিশালের ২৩ বছর বয়সী ওপেনার মুনিম শাহরিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন। সদ্য সমাপ্ত বিপিএলে বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৫২ স্ট্রাইক রেটে ১৭৮ রান করেছেন মুনিম। প্রায় প্রতি ম্যাচে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেওয়ার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন এই তরুণ। সঙ্গে রাখা হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। খুলনা টাইগার্সের হয়ে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার।

দলে ফিরেছেন লিটন দাস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান, আকবর আলী, আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি। তবে বিপিএলের অফ ফর্মের পরেও স্কোয়াডে রাখা হয়েছে ওপেনার নাঈম শেখকে। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩ মার্চ। দ্বিতীয় ও শেষটি মাঠে গড়াবে ৫ মার্চ।

বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নাঈম শেখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত