নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৫ পিএম

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে।

তিনি জানান, আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনটি নীলক্ষেত বই মার্কেটের দ্বিতীয় তলায় লাভলী হোটেল থেকে ছড়াতে শুরু করে। পরে মার্কেটের নিচ তলায় অন্য দোকানগুলোতে ছড়িয়ে যায়।

মার্কেটের যে অংশে আগুন লাগে সেটার নাম শাহজালাল মার্কেট। নীলক্ষেতের পুরো বইয়ের মার্কেটে এমন আরও কয়েকটি নামে মার্কেট রয়েছে।

মঙ্গলবার নীলক্ষেত মার্কেট বন্ধ ছিল উল্লেখ করে মার্কেটের এক বইয়ের দোকানদার জানান, আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত