ধর্ষণের শিকার গৃহবধূ, স্বামীর বন্ধু গ্রেপ্তার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১ পিএম

ফতুল্লার কাঠেরপুল এলাকায় এক গৃহবধূকে (১৯) স্বামীর বন্ধু ধর্ষণ করেছে বলে মামলা হয়েছে। এ ঘটনায় স্বামীর বন্ধু আবদুল আলিমকে (২৬) গত মঙ্গলবার রাতে শিবু মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলিমের বাড়ি কুড়িগ্রামের উলিপুরের উমানন্দ কারিপাড়ায়। গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করলে গ্রেপ্তার করা হয় আলিমকে।

মামলার বিবরণীতে জানা গেছে, আবদুল আলিম ও গৃহবধূর স্বামী একই গ্রামের এবং তারা একে অপরের বন্ধু। গত সোমবার রাত ১১টার দিকে আলিম তাদের বাসায় এসে প্রথমে গৃহবধূর স্বামীকে খোঁজ করে। এ সময় গৃহবধূর স্বামী নিজ কর্মস্থলে ছিলেন। পরে আলিম বাসায় ঢুকে স্বামীকে হত্যা করাসহ নানা ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত