যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেছেন পুতিন : ট্রাম্প

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫১ পিএম

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন থাকলে এমনটা কখনই ঘটত না। গত বুধবার রাতে ফক্স নিউজকে এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, পুতিন ‘প্রাথমিকভাবে এমনটা করতে চাননি’ বলেই তার বিশ্বাস। তিনি বলেন, ‘আমার ধারণা তিনি কিছু একটা করতে চেয়েছিলেন, তারপর মধ্যস্থতা; এটা খারাপ থেকে আরও খারাপ হয়েছে, তারপর তিনি দুর্বলতা দেখতে পেয়েছেন।’

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের যে ‘দুর্বলতা’ প্রকাশিত হয়েছে, রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পেছনে সেটাও অংশত দায়ী বলে মনে করেন সাবেক এ প্রেসিডেন্ট।

ট্রাম্প আগের দিনই ইউক্রেনের দুটি অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে ভøাদিমির পুতিনের সেখানে রুশ সেনা পাঠানোর ঘোষণাকে ‘জিনিয়াস’ আখ্যা দিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘পুতিন ইউক্রেনের একটি বড় অংশকে, ইউক্রেনের, পুতিন একে স্বাধীন ঘোষণা করলেন। ওহ, খুবই চমৎকার। পুতিন এখন বলছেন, “এটা স্বাধীন”। ইউক্রেনের বিশাল অংশ। আমি বললাম, কত স্মার্ট এটা? তিনি সেখানে সেনা পাঠাবেন, শান্তিরক্ষা করবেন। তাদের শক্তিশালী শান্তিরক্ষা বাহিনী। এটা আমরা দক্ষিণ সীমান্তে ব্যবহার করতে পারতাম। সেটা হতো আমার দেখা সবচেয়ে শক্তিশালী শান্তিরক্ষা বাহিনী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত