১৩ হাজারি ক্লাবে মুশফিক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৯ পিএম

তিন ফরম্যাট মিলে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।

শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন মুশফিক। এই ইনিংসের পথেই দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের কীর্তি গড়েন মুশফিক।

মুশফিকের আগে বাংলাদেশ থেকে এই ক্লাবের সদস্য হয়েছেন তামিম ইকবাল।

তিন ফরম্যাট মিলে ৪০৬ ম্যাচে মুশফিকের রান এখন ১৩০০৮। ৭৮ টেস্টে ৪৮৭৩, ২২৯ ওয়ানডেতে ৬৬৭০ ও ৯৯টি টি-টোয়েন্টিতে ১৪৬৫ রান মুশফিকের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত