বশেমুবিপ্রবিতে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ২ হাজার শিক্ষার্থীর মশাল মিছিল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৭ পিএম

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল করেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনস্থলে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।

প্রসঙ্গত, গত বুধবার রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। এ ঘটনায় দুই দিন ধরে সড়ক অবস্থান কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত