সিংহ জাতিকার ভুল প্রেমিকের সঙ্গে গৃহত্যাগ নয়, গৃহকর্মী থেকে সাবধান মকর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:২০ এএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) নক্ষত্র চতুর্ভাগবোধকানি চত্বারিত্বের ফলে জাতকের বিশেষ করে খেলোয়াড়দের এ-সপ্তাহে সুনামের যোগ রয়েছে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) লগ্নভাব বা তনুভাব বিচারে দৃষ্ট হয় যে, এ-সপ্তাহে জাতকের পেটের পীড়া দেখা দেবে। ভাজা-পোড়া খাবার পরিহার করাই শ্রেয়।

মিথুন (২১ মে-২০ জুন) মিথুন পুরুষ-নারী নির্বিশেষে জন্ম থেকেই সাধারণের চেয়ে অধিক আকর্ষণীয়। তাই যেথা-সেথা নিজেরে বিলিয়ে দেবেন না। সংযমী হোন।

কর্কট (২১ জুন-২০ জুলাই) গ্রহ বৃহস্পতি ও শুক্রের অবস্থানগত ফলাফলে জানা যায় যে, জাতকের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে আগ্নেয়াস্ত্র সাবধানে ব্যবহার করবেন।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) মঙ্গল ও রবির অবস্থানগত কারণে, সিংহের ক্রোধ জাগ্রত হতে পারে। মেয়েরা মায়ের ওপর রাগ করে ভুল প্রেমিকের সঙ্গে গৃহত্যাগ করবেন না।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) ‘ক্ষিতিপুত্রস্য বেলায়াং যস্য জন্ম মহীতলে’ জন্ম থেকেই জাতক পুরুষ-নারী নির্বিশেষে শান্ত ও সুশীলা তাই চট করে লাভবান হবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) ‘উদিতং ভ্রমিতং ভ্রান্তং সন্ধ্যাহহস্তং’ এ-সপ্তাহটা জাতকের উদ্ভুত ভুলের কারণে দয়িতার ক্রোধে পতিত হতে পারেন। বড়দের পরামর্শ নিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) নারী-পুরুষ নির্বিশেষে বৃশ্চিকরাশির জাতকের কেতু গ্রহের উদয়কালীন অবস্থানের ফলে বন্ধু বা ভ্রাতার সাহায্যে অর্থলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) বর্তমানে লগ্নপতি বুধ লগ্নের দশমে অবস্থান করছে। ফলে ধনুরাশি জাতকের নারী-পুরুষ নির্বিশেষে রাজকীয় সম্মান লাভের সুযোগ রয়েছে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) জাতকের জন্মকুণ্ডুলীতে শনির প্রভাবের ফলে, জ্যোতিষ বিজ্ঞান বলে, কৃতদাসীর গর্ভে সন্তান লাভ। বর্তমান যুগে গৃহকর্ম-সহায়িকা থেকে সাবধান।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) কিরোর সংখ্যাতত্ত্বানুসারে কুম্ভরাশির জাতকের মাসের শেষ সপ্তাহে সামাজিকরূপে প্রতিষ্ঠালাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভবত আর্থিক লাভ হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) বিংশোত্তরী অন্তর্দশার ফলে, মঙ্গল গ্রহের অবস্থানের কারণে জাতকের অপমৃত্যুর সম্ভাবনা রয়েছে। মোটরযানে দূরপাল্লার যাত্রা পরিহার করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত