ইউনিয়ন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. আব্দুল কাদের ব্যাংকিং বিষয়ে ‘প্রফেশনাল ডক্টরাল সার্টিফিকেট’ অর্জন করেছেন। সম্প্রতি ফ্রান্সের প্যারিসের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন। তার ডক্টরাল গবেষণার বিষয়বস্তু ছিল ব্যাংকের বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা।
আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ ব্যাংক ও বিশ্বব্যাংক আয়োজিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়েছেন। বিজ্ঞপ্তি
