কন্যা নেশার ব্যবসায় জড়িয়ে পড়বেন, আর্থিক চাপে পড়ার সম্ভাবনা মীনের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৪ পিএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) মেষ রাশির জাতকের বিদেশ যাত্রার বাধা দূর হবে। রবি নক্ষত্রের রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে অনুমতি পাওয়ার সমস্যা দূর হবে। যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে পুরনো প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। প্রথম মধুর মিলনের স্মৃতির বেদনায় কষ্ট পাবেন।

মিথুন (২১ মে-২০ জুন) পরিবারের শত বছরের অ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যের মতামত নিন।

কর্কট (২১ জুন-২০ জুলাই) দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলায় হারানো সাথীর সঙ্গে মিলন ঘটবে। আপনার পিতা-মাতার দোয়ায় পরিবারে শান্তি ফিরবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) পরশুরামের ক্রোধের ন্যায় ত্রিপাপ-চক্রের বলয়ে আপনার অবস্থানের ফলে জায়গা-জমির মামলায় জড়িয়ে পড়বেন। সমস্যার সমাধান হবে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে কন্যারাশির অবস্থানের ফলে নেশার ব্যবসায় জড়িয়ে পড়বেন। তবে রাজ-সেনাপতির হস্তক্ষেপে বিপন্মুক্ত হবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) সপ্তমপতি ষষ্ঠস্থানে অবস্থিত হওয়ায় তুলারাশির জাতকের বিদেশে অবস্থানরত কোনো নিকট আত্মীয়ের অকারণের সঙ্গে মনোমালিন্য হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) অষ্টমেশ বৃশ্চিক জাতকের লগ্নে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। তবে সঠিক মূল্যায়ন না হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) জন্মকুণ্ডুলীর ষড়বর্গ নির্ণয়ের ফলে জাতকের সম্পত্তির দলিল আইনজ্ঞ দ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না। আবেগের স্থান নেই।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) পঞ্চস্বরের বিবরণে পরিলক্ষিত হয় যে, প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) এ সপ্তাহে কুম্ভ জাতকের বিবাহের যোগ রয়েছে। প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) জাতকের বলারিস্ট যোগাদির কারণে শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। কন্যার পরামর্শ গ্রহণে পিতা মামলায় জড়িয়ে পড়বেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত