আকিজ সিরামিকস বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট সম্পন্ন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩২ পিএম

ব্র‍্যান্ড প্র‍্যাক্টিশনার্স বাংলাদেশ আয়োজিত আকিজ সিরামিকস প্রেজেন্টস বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই ফেস্টের পাওয়ার্ড বাই স্পনসর করেন সুপার স্টার গ্রুপ ও বিএসআরএম।  এই আয়োজনে প্লাটিনাম স্পনসর করেন রিহ্যাব ও টেসি।

চার দিনের (১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি) ১৫টি সেশনে উন্নয়নের প্রধান দৃশ্যমান উপাদান নির্মাণ সামগ্রীর ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে মার্কেটিংয়ের বিভিন্ন টুল কীভাবে ভূমিকা রাখবে তা নিয়ে আলোচনা করা হয়। এতে ৩৮ জন বক্তা অংশগ্রহণ করেন।

গত ১৮ ফেব্রুয়ারি প্রথম দিনের আলোচনায় আকিজ সিরামিকসের ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) জনাব খুরশীদ আলম বাবুর দেশের নির্মাণ সামগ্রী মার্কেটের ওভারভিউ এবং ট্রেন্ড ব্যাখ্যা করার মাধ্যমে শুরু হয় ফেস্ট। নির্মাণ সামগ্রী মার্কেটের বর্তমান অবস্থা এবং কোভিডের সময়েও এগিয়ে যাওয়ার কৌশল এবং পদক্ষেপ বিষয় নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন তিনি। নির্মাণ সামগ্রী সম্পর্কিত উদ্যোক্তাদের ভাবনা, মার্কেট ইনসাইড, মার্কেট ফোর্সেস, মার্কেট ইন্টেলিজেন্স, গ্লোবাল প্র্যাকটিস, গো টু অ্যান্ড রুট টু মার্কেট, কম্যুনিকেশন চ্যালেঞ্জেস, ফিউচার অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস, সিএক্সও সেশন, মার্কেটিং কম্যুনিকেশন, প্রোমোশন ইন বিল্ডিং ম্যাটেরিয়ালস, নিউ প্রোডাক্ট ইন বিল্ডিং ম্যাটেরিয়ালস, গোয়িং গ্রিন- মিট দ্যা আর্কিটেক্ট, সেলস অ্যান্ড সাপ্লাই চেইন সল্যুশন্স এবং সিএমও সেশন শিরোনামে দরকারি আলোচনা করা হয় এই সেশনে।

দেশের সার্বিক নির্মাণ সামগ্রী সম্পর্কিত বিস্তারিত আলোচনায় এই খাতের বর্তমান মার্কেটের অবস্থা, সম্ভাবনা, ভবিষ্যৎ, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ, ক্রেতা এবং ভোক্তাদের আচরণ, মার্কেট ইনসাইড, মার্কেটিং চ্যালেঞ্জসহ দরকারি বিষয়ে ইন্টারঅ্যাকটিভ আলোচনা করেন।

বক্তারা বলেন, বিল্ডিং উপকরণের মান সঠিক একটি টেকসই স্থাপনার জন্য খুবই দরকারি। বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করার পাশাপাশি সহযোগী পার্টনারদের  তথ্য প্রদান ও প্রশিক্ষণ প্রদান করার ওপর গুরুত্ব দেন তারা।

মানসম্পন্ন পণ্য, ইনোভেশন, কর্তব্যনিষ্ঠ এবং বিশ্বস্ত মানব সম্পদ নিয়ে কাজ করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও নির্মাণ সামগ্রী রপ্তানি করা সম্ভব বলে মতামত দিয়েছেন সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন উর রশীদ।

‘দেশের প্রথমবারের মত নির্মাণ সামগ্রী মার্কেটিং ফেস্টের সহ আয়োজক হতে পেরে আনন্দিত, সামনের দিনেও এই ধরনের উদ্যোগের সঙ্গে আমরা থাকব’ মতামত দেন বিএসআরএমের হেড অফ মার্কেটিং ফারাহ শাহ্‌রুখ রাজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র‍্যান্ড প্র‍্যাক্টিশনার্স বাংলাদেশের ফাউন্ডার ও প্রধান নির্বাহী মির্জা মুহাম্মদ ইলিয়াস।

নির্মাণ সামগ্রীর মত গুরুত্বপূর্ণ একটি খাতের মার্কেটিং বিষয়ক দরকারি আলোচনার উদ্যোগ নেবার জন্য ব্র‍্যান্ড প্র‍্যাক্টিশনার্স বাংলাদেশকে ধন্যবাদ জানান বক্তারা এবং অংশগ্রহণকারীরা।

চার দিনের এই প্রোগ্রামের ভিডিও ব্র্যান্ড প্র্যাক্টিসনার্স বাংলাদেশ এর ফেসবুক থেকে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত