বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশের ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টায় কোতোয়ালি মডেল থানা-পুলিশের এসআই রেজাউল ইসলাম লাশটি উদ্ধার করে।
তিনি জানান, স্থানীয়রা জরুরি বিভাগের গেটের পাশের ড্রেনে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নবজাতকের মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিমুল করিম জানান, কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সোমবার রাতেই ফেলে রাখা হয় লাশটি। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
