করোনা: শনাক্তের হার ৪ শতাংশের নিচে, মৃত্যু আরও ৮

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৫:৩১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৯৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৭৯৯ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশে। আগের দিন সোমবার এই হার ৩ দশমিক ৬৫ শতাংশ ছিল।

সরকারি হিসাবে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৭ হাজার ৪৬০ জন। এ পর্যন্ত ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন সুস্থ হয়ে উঠলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত