ফেনী পৌর পরিষদের বছর পূর্তিতে গুণীজন সম্মাননা

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৮:১৬ পিএম

ফেনী পৌর পরিষদের এক বছর পূর্তিতে গুণীজন সম্মাননা দিয়েছে মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

মঙ্গলবার রাতে সম্মাননা অনুষ্ঠানে পৌরসভা চত্বরে প্রধান অতিথি ছিলেন ফেনী- ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জরুল ইসলাম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল বাশার তপন মজুমদার, সিভিল সার্জন ডা. রফিক উস্ ছালেহীন, সাবেক মহিলা সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল করিব রতন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুশেন চন্দ্র শীল, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, দাগনভূঞার পৌরসভার মেয়র ওমর ফারুক খান, ফেনী চেম্বার অফ কমার্সের সভাপতি ও ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, ডাক্তার সাজেদুল ইসলাম কাউসার, সাবেক পৌর মেয়র এবং স্টারলাইন গ্রুপের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন, জাতীয় ক্রিকেট দলের সদস্য সাইফুদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২৫ গুণীজনদের মাঝে ক্রেস্ট ও উপহার তুলে দেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। সংবর্ধনা আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের গান ও কৌতুক পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত