দামের হেরফের করতে বোতল কেটে খোলাবাজারে বিক্রি: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৯:০৭ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানের আগে বেশি মুনাফার জন্য অসাধু ব্যবসায়ীদের একটি অংশ ভোজ্যতেলের বোতল কেটে খোলা বাজারে তেল বিক্রি করছে। ব্যবসায়ীরা এখন বেশি দামে খোলা বাজারে তেল বিক্রি করছে কারণ তারা বোতলজাত তেলের দামে হেরফের করতে পারে না, কারণ তাতে দাম উল্লেখ করা থাকে।

বুধবার ঢাকায় সচিবালয়ে নিজ কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তবে দাম কারসাজির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ী ও কোম্পানিগুলোর নাম উল্লেখ করেননি মন্ত্রী।

তিনি বলেন, কিছু মধ্যস্বত্বভোগী তেল মজুত করে কৃত্রিম বাজার সংকট তৈরির চেষ্টা করছেন।

অসাধু ভোজ্যতেল ব্যবসায়ীদের দামের কারসাজির অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, ব্যবসায়ীরা খাবার তেলের দাম বাড়াতে মন্ত্রণালয়ে অনুরোধ করলেও ভোজ্যতেলের দাম এখন বাড়বে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত