ফারজানার লড়াইয়ের পরও হার

আপডেট : ০২ মার্চ ২০২২, ১১:৫৪ পিএম

ওয়ানডে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

ফারজানা হকের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তান নারী দলের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছিল নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত হার মানতে হয় বাংলাদেশের মেয়েদের।

বুধবার নিউজিল্যান্ডের লিঙ্কনে অনুষ্ঠিত ম্যাচটি ৪২ ওভারে নেমে আছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ৭ রানে হেরেছে।

২০০ রান তাড়া করতে নামা বাংলাদেশের পক্ষে ফারজানা ৬ চারে ৯৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন। কিন্তু অন্যদের কেউ ৩০ পার হতে পারেননি। চার বল বাকি থাকতে বাংলাদেশ অলআউট হয় ১৯৪ রানে।

এর আগে পাকিস্তানের পক্ষে আলিয়া রিয়াজ ৫০ বলে ৪৫, জাভেরিয়া খান ৬২ বলে ৪৪, অধিনায়ক বিসমাহ মারুফ ৪৪ বলে ৩২, ফাতিমা সানা ৩৩ বলে ২৯ রান করেন। সুবাদে ৪২ ওভারে ৭ উইকেটে ১৯৯ রান তুলে পাকিস্তান।

এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল বাংলাদেশ। মূল পর্বে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত