ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের মধ্যে এক রুশ ধনকুবেরের বিলাসবহুল প্রমোদতরী জব্দ করেছে জার্মানি। ওই রুশ ধনকুবেরের নাম আলিশের উসমানোভ। আর তার প্রমোদতরীটির নাম দিলবার।
মার্কিন সংবাদ মাধ্যম ফোর্বস বলছে, প্রমোদতরীটির দৈর্ঘ্য ৫১২ ফুট। ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী এর দাম ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার।
ইউরোপিয়ান ইউনিয়ন গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার ছয় ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তাদের মধ্যে একজন আলিশের উসমানোভ। তিনি এই নিষেধাজ্ঞাকে অযৌক্তিক ও মানহানিকর হিসেবে আখ্যায়িত করেছেন।
ওই নিষেধাজ্ঞার আওতায়ই তার প্রমোদতরীটি আটক করেছে জার্মানি। এর আগে ফ্রান্স একটি রুশ কম্পানির কার্গো জাহাজ আটক করেছিল।
নিষেধাজ্ঞা পাওয়া অপর পাঁচ রুশ ধনকুবের হলেন- মিখাইল ফ্রিডম্যান, পিটর অ্যাভেন, অ্যালেক্সি মোর্দাশভ, গেন্নাদি টিমচেনকো ও আলেক্সান্দার পনোমারেনকো।
আরও খবর...
এবার ইউক্রেনের দিকে এগিয়ে আসছে রুশ যুদ্ধজাহাজের বহর
যে চার পরিস্থিতিতে পারমাণবিক বোমা হামলা চালাবে রাশিয়া
যুদ্ধ আরও জোরদার করার আহ্বান জানালেন জেলেনস্কি
আরও বেপরোয়া হয়ে উঠতে পারেন পুতিন
রাশিয়ান বিমান বাহিনীর কী হল? বাড়ছে রহস্য!
ইউক্রেনে রক্তপাত অবিলম্বে বন্ধের আহ্বান জানালো যুক্তরাষ্ট্র
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম ৭ দিনে যা ঘটেছে
কিয়েভের বাসিন্দাদের চলে যেতে বলছে রাশিয়া
থমকে গেছে রুশ সেনা বহর, দাবি যুক্তরাষ্ট্রের
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের পর মলদোভায় হামলা চালাবে রাশিয়া?
