কয়লা তৈরির ১৭ চুল্লি ধ্বংস জেলিযুক্ত চিংড়ি জব্দ

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২:৩৪ এএম

ঢাকার ধামরাইয়ে চুল্লিতে কয়লা তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুটি কারখানার ১৭টি চুল্লি ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বালিয়া যাদবপুর ইউনিয়নের টেটাইল গাঁওতারা গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

একই দিনে সাভারের আশুলিয়ায় মাছের আড়তে অভিযান চালিয়ে জেলিযুক্ত চিংড়ি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ধামরাই উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুপুরে বালিয়া ইউনিয়নের টেটাইল গ্রামে নাহিদ রানা মো. ইমরানের মালিকানাধীন কারখানায় অভিযান চালানো হয়। বিকেলে যাদবপুর ইউনিয়নের দক্ষিণ গাঁওতারা এলাকায় নুরুল ইসলামের কারখানায় অভিযান চালানো হয়। সময় কারখানা দুটিতে খননযন্ত্র (ভেকু) দিয়ে ১৭টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া টেটাইল এলাকায় অবৈধভাবে বংশী নদী থেকে বালু তোলায় দুটি ড্রেজার জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ওই এলাকায় অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা বানানো হচ্ছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল। তাই কারখানাগুলো ভেঙে দেওয়া হয়েছে। ছাড়া পাশেই নদী থেকে অবৈধভাবে বালু তোলায় দুটি ড্রেজার পুড়িয়ে দেওয়া হয়।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার জানান, সকালে আশুলিয়ার নয়ারহাট বাইপাইল মাছের আড়তে অভিযান চালিয়ে ১০ কেজি জাটকা এবং জেলিযুক্ত ৩০ কেজি চিংড়ি জব্দ করা হয়। সময় তিনজন মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাটকা মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয় এবং জেলিযুক্ত চিংড়িগুলো নষ্ট করে ফেলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত