দেশের স্বার্থে ভোট দেওয়া থেকে বিরত থেকেছি: পরিকল্পনামন্ত্রী(ভিডিও)

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০১:৫৭ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না, ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করব আমাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে।’

তিনি বলেন, মূলত দেশের স্বার্থের কথা চিন্তা করে আমরা ভোট দেয়নি। শুধু আমরা একা নয় আরও অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একি অবস্থানে গিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার অভ্যন্তরীণ রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি আপনারা শান্তি প্রিয় অবস্থানে গিয়ে সমঝোতা করুন, বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে।

এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ফারুখ আহমদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির আহমদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত