দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ২১ রান করেন মাহমুদউল্লাহ।
এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। এ ম্যাচের আগে ২ হাজার রান থেকে ১৯ রান দূরে ছিলেন ডানহাতি ব্যাটার।
বিশ্বের ১৫তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন মাহমুদউল্লাহ।
দেশের মধ্যে রানের দিক দিয়ে মাহমুদউল্লাহর পর দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৯৬ টি-টোয়েন্টিতে ১৯০৮ রান করেছেন তিনি।
আরো পড়ুন
