রাজধানীর শাহবাগে প্রকাশ্যে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সাদ্দাম হোসেন (৩২) নামে ওই যুবককে আটক করে পুলিশ।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানান, শাহবাগ মোড়ে ফুলের দোকানের সামনে দিয়ে ওই কলেজছাত্রী হেঁটে যাওয়ার সময় হঠাৎ সাদ্দাম তাকে পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন সাদ্দামকে ধরে পুলিশে দেয়। ওই ছাত্রী দুপুরে মামলা করেন।
