ফরিদপুরে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০২:০২ পিএম

কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে ফরিদপুরে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে।

রবিবার বেলা ১১টার সময় ফরিদপুর শহরের শাপলা সড়কে সুহৃদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সত্য প্রকাশের মাধ্যমে জায়গাটি ধরে রাখবে ‘দৈনিক দেশ রূপান্তর’।

 মাত্র তিন বছরে পত্রিকাটি এখন গণমানুষের আস্থায় পরিণত হয়েছে। আমরা আশা করি আগামীতেও গণমানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে পত্রিকাটি।

এ সময় উপস্থিত ছিলেন- খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ মাহমুদ, ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সহসভাপতি আলেয়া হক, রুবিয়া মিল্লাত, সাংস্কৃতিক কর্মী কাবেরী আক্তার, সাংবাদিক কে এম রুবেল, আলোকতরী থিয়েটারের সভাপতি অনুপ ঘোষ নিরব, মো. রুবেল মুন্সী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত