খাগড়াছড়িতে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০২:৪৪ পিএম

খাগড়াছড়িতে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর বৌধিসত্ত্ব দেওয়ান এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত দেওয়ান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু দাউদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি রূপায়ণ তালুকদার।

তিনি উপস্থিত সকলকে দেশ রূপান্তর পত্রিকা সম্পর্কে বিস্তারিত জানান এবং এ পত্রিকাকে এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ রূপান্তর পত্রিকাটি ৩ বছরে অনেক দুর এগিয়েছে। আরও সুনামের সহিত এগিয়ে যাবে এবং দেশে ও জনগণের কথা প্রকাশ করবে এ প্রত্যাশা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও একুশের টিভির প্রতিনিধি চিংমেপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি রুবেল পাল, দীঘিনালা প্রতিনিধি মো. নুর হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীরা ও উন্নয়ন কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত