দুর্নীতি প্রতিরোধে দেশ রূপান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: সিরাজগঞ্জ ডিসি

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:৪৮ পিএম

সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহম্মেদ বলেছেন, দেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতি প্রতিরোধে দৈনিক দেশ রূপান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘দায়িত্বশীলদের দৈনিক’ এই স্লোগানকে সামনে রেখে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা এরই মাঝে সুনামের সঙ্গে ৩ বছর অতিক্রম করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি তুলে ধরে সবার নজর কেড়েছে।

দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভিশন ২০৪১ সালকে সামনে রেখে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ বিনির্মাণে নানামুখী উন্নয়নকাজ করে যাচ্ছেন। যা দেশ-বিদেশে রোল মডেল হিসেবে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। বস্তুনিষ্ঠতায় অবিচল থেকে পত্রিকাটি আরও এগিয়ে যাক এক কামনা করি।

তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে সাংবাদিকদের প্রশিক্ষণ ও অরিয়েনটেশন জরুরি প্রয়োজন। সিরাজগঞ্জের সাংবাদিকদের এ প্রশিক্ষণে আবার সার্বিক সহযোগিতা থাকবে।

দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সিরাজগঞ্জে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল- বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা ও আলোচনাসভা।

 

image

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম সান্টু ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রেদওয়ান রাফি।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- দৈনিক দেশ রূপান্তরের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. মুমীদুজ্জামান জাহান, সিনিয়র সাংবাদিক মৌলভী নজরুল ইসলাম, অললাইন পোর্টাল বাংলা নিউজের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, বিটিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, এসএটিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রহমত আলী, বণিক বার্তার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অশোক ব্যানার্জি, দীপ্ত টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জুয়েল অক্সফোর্ড স্কুলের পরিচালক মোস্তাফিজুর রহমান জুয়েল, দৈনিক আজকের পত্রিকার কামারখন্দ প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, ইত্তেফাকের কামারখন্দ প্রতিনিধি রাকিববুল ইসলাম রুবেল, প্রতিদিনের সংবাদের কামারখন্দ প্রতিনিধি আশিক সরকার, চিত্র বাংলার জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্ট, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. ছাম্মি আহমেদ আজমীর, বাংলাদেশ সমাচারের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. রওশন আলম, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর চেয়ারম্যান আশিক আহমেদ, পত্রিকা এজেন্ট মো. শাহিন রেজা, সিরাজগঞ্জ হকার্স কল্যাণ সমিতির সদস্য অরুণ কুমার ঘোষ, বদিউজ্জামান, আসলাম আলী, গোলাম মোস্তফা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- এটিএন বাংলা, এটিএন নিউজ এর সাংবাদিক ও সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত