রংপুরে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৬:০০ পিএম

রংপুরে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর প্রতিনিধি মামুন রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির সদর উপজেলার সাধারণ সম্পাদক  ও ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর  বিভাগ  উন্নয়ন  আন্দোলনের আহ্বায়ক  ও আমাদের সময় রংপুর অফিস প্রধান ওয়াদুদ  আলী, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ  হোসেন বাপ্পী, রিপোর্টার্স ক্লাব রংপুর সভাপতি হালিম আনছারী, বাংলার চোখ চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন  আশরাফী, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, রংপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যসেবা সম্পাদক এরশাদুল হক রনজু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফকরুল হক লিউ, মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, তৃণমূল  সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহালম, রংপুর জেলা  শাখার  সভাপতি রাঙা, সাধারণ সম্পাদক কামরুল হাসান টিটু, মহানগর সাধারণ সম্পাদক এ এস লিটন, হাজীরহাট থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুলাহ আল মামুন, রংপুর সংবাদদাতা  তাজিদুল ইসলাম লাল, পীরগঞ্জ সংবাদদাতা আব্দুর রহিম, চ্যানেল ২৪ প্রতিনিধি রেজাউল করিম মানিক, এশিয়া টিভির  রংপুর প্রতিনিধি বাদশা ওসমানী, যমুনা টেলিভিশনের রংপুর  ইনচার্জ সরকার মাজহারুল মান্নান, বাংলা টিভির প্রতিনিধি রাকায়েত বাধন, অবজারভার প্রতিনিধি লাবনী ইয়াসম, নারী নেত্রী শ্যামলী রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা দেশ রূপান্তরের সাফল্য  কামনা করে কেক কাটেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত