ভোলায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৬:৫৭ পিএম

ভোলায় আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানাতে আসেন সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশ রূপান্তর পরিবার সকল ভয়কে জয় করে ৩য় বছর পার করেছে। ভবিষ্যতে দেশ রূপান্তর আরও পাঠকপ্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় দেশ রূপান্তরের ভোলা জেলা প্রতিনিধি হোসাইন সাদীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক ভোলাবানীর সম্পাদক প্রবীণ সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির ভোলা জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, যুগান্তর জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, মানবজমিনের ভোলা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বাংলাদেশ জনপদের সম্পাদক শহীদ তালুকদার, ভোলা সদর উপজেলা ছাত্রলীগ নেতা আরমান হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত