মাগুরায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৭:১৮ পিএম

মাগুরায় দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের সাফল্যের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।

সেখানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ কুন্ডু।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক ইব্রাহিম আলী মোনাল, সাংবাদিক অলোক বোস, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, কবি মনিরুজ্জামান, সাংবাদিক খান মাজহারুল হক, সাংবাদিক দেলোয়ার হোসেন, রাশেদ খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সাগর জামান।

আলোচকেরা বলেন, দেশ রূপান্তর প্রকাশিত হওয়ার পর খুব অল্প সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার কারণে ইতিমধ্যে পাঠক হৃদয় জয় করেছে দেশ রূপান্তর।

আগামী দিনে এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান আলোচকেরা।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত