স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাবা গ্রেপ্তার

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০:২২ পিএম

রংপুরে নিজ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও বাদীর সূত্রে জানা যায়, যৌন হয়রানির শিকার স্কুলছাত্রীর বাবা মাদকাসক্ত; তার বাবা পেশায় একজন রং মিস্ত্রি। পরিবারের অভাব-অনটনের কারণে বাড়িতে মেয়েকে রেখে তার মা অন্যের বাসায় কাজ করেন। বাড়িতে কেউ না থাকায় বাবা তার নিজ মেয়েকে যৌন হয়রানি করে।

সূত্র জানিয়েছে, বাবার এমন আচরণ দেখে মেয়ে বাড়ি থেকে প্রায় সময় বের হয়ে গেলে তার মা বাইরে যাওয়ার জন্য মেয়েকে মারধর করেন। পরে মেয়ে তার মাকে বিষয়টি খুলে বললে শনিবার রাতে মেয়ের মা এক সাংবাদিককে ফোন করে বিষয়টি অবগত করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই মেয়ের বাবাকে আটক করে।

এ ঘটনায় রবিবার সকালে ভুক্তভোগীর মা কোতয়ালী থানায় বাদী হয়ে মামলা করলে মেয়ের বাবাকে গ্রেপ্তার দেখানো হয়।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার বাবাকে আদালতে পাঠাব। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত