স্বেচ্ছাসেবক দল নেতাকে ‘তুলে নিয়ে যাওয়ার’ অভিযোগ

আপডেট : ১০ মার্চ ২০২২, ০১:০০ পিএম

বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে’ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরের কাছে বৃহস্পতিবার এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘সকালে (রাজধানীর) পান্থপথের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা তাকে তুলে নিয়ে গেছে।’

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মুসাব্বিরের সন্ধান দেওয়ার দাবি করেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি।

এর আগে গত বছরের নভেম্বরেও কাওরান বাজার থেকে সাদা পোশাকের পুলিশ মুসাব্বিরকে তুলে নিয়ে গিয়েছিল বলে জানান মোস্তাফিজুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত